অবসরপ্রাপ্তদের লিগে সাকিব, শেষ কি তাহলে এখানেই?

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সাকিব আল হাসানের খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।  দিন কয়েক আগেই সেটাই নিশ্চিত করেছিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আসন্ন বিপিএলে সাকিবকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। সাকিবকে না পাওয়া তাদের জন্যও বড় ধাক্কাই বটে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন হননি সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার নাম লিখিয়েছেন সাবেক ক্রিকেটার নিয়ে হওয়া টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট ট্রফি টুর্নামেন্টে (এলসিটি)।

সাকিব এবারের এলসিটিতে খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার কথা দুবাই জায়ান্টস নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাঘ চলে এসেছে। দুবাই জায়ান্টসে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। আমাদের তারকা অলরাউন্ডারের থেকে বিস্ফোরক পারফরম্যান্স পেতে তৈরি থাকুন।’ সাকিবকে নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেছে দুবাই জায়ান্টস। সেখানে বাংলাদেশের জার্সিতে সাকিবের ব্যাটিংয়ের ছবি দিয়ে লেখা, দুবাই জায়ান্টসের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন। এই পোস্টটি করেছে লিজেন্ডস নাইন্টি বলস নামে একটি টুর্নামেন্ট।

সাকিবের নামের পাশে এ বছরের শুরুতে লেগে গেছে রাজনৈতিক পরিচয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কারণেই দেশে তাঁর খেলা কঠিন হয়ে পড়েছে, সেটা আর না বললেও চলছে। সেকারণে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চাইলেও সাকিবের পক্ষে সেটা সম্ভব হয়নি। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলেছেন। আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেনে খেলেছেন তিনি। কদিন আগে নাম লিখিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে। এমনকি বোলিং অ্যাকশন নিষিদ্ধ হলেও ব্যাটিংয়ে তাঁর ঝলক দেখাচ্ছেন।

বিপিএলে অনিশ্চিত সাকিবকে তাহলে দেখা যাবে পাকিস্তানের লিগেবিপিএলে অনিশ্চিত সাকিবকে তাহলে দেখা যাবে পাকিস্তানের লিগে। লিজেন্ডস ক্রিকেট ট্রফির সবশেষ আসরে দুবাই জায়ান্টসে খেলেছেন থিসারা পেসারা, হরভজন সিং, স্যামুয়েল বদ্রির মতো সাবেক ক্রিকেটাররা। এবার পেরেরা ও সাকিব একই দলে খেলবেন এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD