বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকুক সরকার তা চায় না।
আজ রোববার তথ্য ভবনে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের জামিন নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, “যারা কারাগারে আছেন—মিথ্যা মামলা হোক বা অন্য যেকোনো মামলা—জামিন পাওয়া তাদের মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই।”
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চায় না এবং করবে না। “এই মামলাগুলোও আমাদের আমলে হয়নি। তবে সরকারে থাকার কারণে অতীতের সমস্যাগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আইনের আওতায় থেকে সাংবাদিকদের সর্বোচ্চ পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “সাংবাদিক হোক বা মন্ত্রী—কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
মন্ত্রী আরও বলেন, অপরাধের বিচার প্রক্রিয়া এবং পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা—দুটি ভিন্ন বিষয়, এবং একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD