ব্যালন ডি’অর আজ রাতেই: দেখা যাবে দ্যু শাতলে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ব্যালন ডি’অর, আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ফ্রান্সের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল এবং ল’কিপের মালিক প্রতিষ্ঠান গ্রুপ আমরি যৌথভাবে আয়োজন করছে এই অনুষ্ঠান।

শুধু সেরা ফুটবলার নয়, বিভিন্ন বিভাগে দেওয়া হবে সম্মাননা। নির্বাচিত হবেন সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, সেরা গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা কোচ। পাশাপাশি থাকবে বছরের সেরা ক্লাবের স্বীকৃতি। মানবিক উদ্যোগের জন্য বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’।

দীর্ঘদিন পর তালিকায় নেই মেসি ও রোনালদোর নাম। এবার সেরা প্রার্থী হিসেবে শীর্ষে আছেন ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেম্বেলে সব মিলিয়ে মৌসুমে করেছেন ৩৫ গোল এবং দিয়েছেন ১৬টি সহায়তা। এছাড়া বার্সার হয়ে ইয়ামালও বড় ম্যাচে আলো ছড়িয়েছেন।

ফুটবল বিশ্বজুড়ে নজর এখন প্যারিসের দিকে। কে উঠাবেন সোনালি বল, সেটিই এখন দেখার অপেক্ষা। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ এবং উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD