শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে: সংসদে সেতুমন্ত্রী তাপদাহ ভেঙে বিকেলে নামলো প্রশান্তির বৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষক গ্রেপ্তার প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন ট্রাম্পের অনুষ্ঠানে গুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ যুদ্ধের আগুনে পুড়ছে খাদ্যবাজার আগামীকাল থেকে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের নেপথ্যে স্থানীয় সরকার ইলেকশন

শীত ও কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
শীত ও কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার প্রভাবে দেশের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বজায় থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। এই ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, নৌযান চলাচল এবং উড়োজাহাজ ওঠা-নামায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনভর শীতের আমেজ থাকবে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই; এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের এই সময়সীমার শেষের দিকে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের শুরুর দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। আপাতত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD