শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে: সংসদে সেতুমন্ত্রী তাপদাহ ভেঙে বিকেলে নামলো প্রশান্তির বৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষক গ্রেপ্তার প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন ট্রাম্পের অনুষ্ঠানে গুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ যুদ্ধের আগুনে পুড়ছে খাদ্যবাজার আগামীকাল থেকে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের নেপথ্যে স্থানীয় সরকার ইলেকশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে মিমোর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় বাসা থেকে একটি চিরকুট এবং মোবাইল ফোনে কিছু কথোপকথনের তথ্য পাওয়া গেছে। ওই চিরকুটে তিনি বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম উল্লেখ করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক ও ওই সহপাঠীকে হেফাজতে নেওয়া হয়েছে।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, খবর পেয়ে তারা সকালে বাড্ডায় ঘটনাস্থলে যান। সেখানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে সুদীপ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। পরে পুলিশ সেখান থেকেই তাকে হেফাজতে নেয়।

তিনি আরও বলেন, মিমো খুবই প্রাণবন্ত ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি অন্যদের উৎসাহ দিতেন। এমন ঘটনা তারা বিশ্বাস করতে পারছেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন তিনি। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসীরুল আমিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কয়েকটি লাইনের পাশাপাশি শিক্ষক সুদীপ চক্রবর্তী ও আরেকজনের কথা উল্লেখ রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীর বাবা তার মেয়ের মোবাইল ফোনে শিক্ষকের সঙ্গে কথোপকথনের কিছু প্রমাণ পেয়েছেন, যেখানে গভীর রাতেও তাদের যোগাযোগ ছিল। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় এক শিক্ষককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চিরকুটসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD