দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

আজকের পূর্বাভাস (শনিবার সকাল থেকে রোববার সকাল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোর পূর্বাভাস
রোববার (২৬ এপ্রিল): বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৭ এপ্রিল): ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল): দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
বুধবার (২৯ এপ্রিল): বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD