রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘পানি রুবেল গ্যাং’ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
মো. লায়েছ (২৫)
মো. শাহিন ওরফে অটো শাহীন (২০)
মো. শুভ (১৯)
মো. আব্দুল আলিম (২৮)
মো. মিলন হোসেন (২৮)
সিটিটিসি সূত্র জানায়, ‘পানি রুবেল গ্যাং’-এর সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও নানা অপরাধে সক্রিয় ছিল। তারা চলাচলরত পথচারীদের চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।