শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ঢাকার নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের বটতলা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত।
পুলিশ জানায়, মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা খুব কাছ থেকে ওই ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।
মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD