সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিসিমার সময় ও ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (ফিফা)।
জানা গেছে, ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রথমে ম্যাচটি ২৮ মার্চ নির্ধারিত থাকলেও পরে একদিন এগিয়ে আনা হয়।
এই ম্যাচের মধ্য দিয়ে ফুটবল ভক্তরা প্রথমবারের মতো তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির লড়াই দেখার সুযোগ পাবেন।
ফিফার এই ফাইনালকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আয়োজকরা। দলগুলোর অনুশীলন, সংবাদ সম্মেলনসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত থাকবে আয়োজক কমিটি।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিও নেবে।
এই ম্যাচে স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো অ্যাওয়ে কিটে।
এমএ