স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বীর হত্যাকাণ্ডে মামলা, আসামি অজ্ঞাত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বীর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুছাব্বীরের স্ত্রী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

ওসি আরও বলেন, মামলায় নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ৩–৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে নিহত মুছাব্বীরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবারই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD