তিনদিন পর পঞ্চগড়ের তাপমাত্রা আজ ১১ ডিগ্রির ঘরে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গত তিন দিন ধরে ১০ ডিগ্রি সেলসিয়াসেরর ঘরে ছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা। টানা তিন দিন পর আজ পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সকাল সাড়ে ৭টায় সূর্যের মুখ দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আকাশ পরিষ্কার থাকায় কুয়াশা কম লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছে।

এর আগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে, রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি ও শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, সোমবার পর্যন্ত টানা ৭ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। একই সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রির মধ্যে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার থাকছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD