মেসির জোড়ায় প্লে-অফের আরও কাছে মায়ামি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঘরের মাঠে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফের আরও কাছে পৌঁছেছে ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোল করেন লিওনেল মেসি, আরেকটিতে দেন অ্যাসিস্ট।

৩৫ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। বিরতির পর ৫২ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকে সমতা ফেরালেও মায়ামিকে জেতান মেসি। ৬৬ মিনিটে জর্ডি আলবার পাস থেকে জাল খুঁজে নেন তিনি। ৭২ মিনিটে স্পটকিক নিতে না গিয়ে সুযোগ দেন মাতেও সিলভেত্তিকে, কিন্তু তার শট ক্রসবারে লেগে ফেরে। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে দ্বিতীয়বার গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার।

ইনজুরি টাইমে জ্যাকব মুরেলের গোল কেবল ব্যবধান কমায় (৩-২)।

এই মৌসুমে মেসির গোল হলো ২২ ম্যাচে ২২টি। জয় শেষে ইস্টার্ন কনফারেন্স টেবিলে এক ধাপ উঠে পাঁচে জায়গা করে নিয়েছে মায়ামি। তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD