৩৮ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারি, সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর নথির গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তরের অভিযোগে আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

আদেশে উল্লেখ করা হয়—ঢাকার কর অঞ্চল-৫–এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস ৩৮ লাখ টাকা গ্রহণ করে একই অঞ্চলের ৯৩ নম্বর সার্কেলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের প্রতিনিধিকে কর নথির পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনালের রেকর্ডসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ দলিল হস্তান্তর করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি-১২ অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD