রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি মো. শাহ আলম

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি মো.শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে বুধবার দিবাগত রাত ১২টার পর তাঁকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি মো. শাহ আলম। এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান দালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মো. শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মো. শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের (অপা‌রেশনস) কক্ষ থেকে। এ সময় থানার বর্তমান ওসি, পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD