ইজতেমা মাঠে ৩ খুনের মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গী পশ্চিম থানার পুলিশ শরীয়তপুর জেলার সদর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাঁকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম সফিউল্লাহকে গ্রেপ্তার করে টঙ্গীতে আ‌নেন।

গ্রেফতার শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD