বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল, উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নদীবন্দরগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, লঘুচাপটি ঘনীভূত হলে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে মাইকিং ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তার মাধ্যমে জেলেরা নিরাপদ স্থানে চলে যাচ্ছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD