শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

তাপমাত্রা বাড়ছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
আবহাওয়ার খবর, আগামীকালের আবহাওয়া
আবহাওয়ার খবর

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৭ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি কোথাও কোথাও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী কয়েক দিনেও দেশের বেশিরভাগ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ৯ মে শুক্রবার এবং ১০ মে শনিবারেও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা দিনে ও রাতে কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১১ মে) কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং এর ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়ার খবর: সর্বদা, সর্বশেষ আবহাওয়ার খবর জানতে ২৪ ঘন্টা বাংলাদেশ-এর সাথেই থাকুন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD