জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

জানা গেছে, এদিন মিলনায়তনের চতুর্থ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD