দায়িত্বে থাকলে মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় সাদিক কায়েম কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে মেয়র প্রার্থী হতে পারবেন না।
শুক্রবার (১ মে) এক বিশেষ ঘোষণায় সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্ব শেষ করার পর কেউ অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়া বা নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই বর্তমান দায়িত্বশীলদের নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD