১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

চলতি মাসের আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিসব ঘিরে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

এদিকে সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় তিনি বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল।

তিনি আরও বলেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য্যধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নিবর্বাচনের প্রত্যাশা করি।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় একটি মহলের দলটিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD