ভোটের মাধ্যমে ফের জামায়াত আমির হলেন ডা. শফিকুর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ভোটের মাধ্যমে ফের জামায়াত আমির হলেন ডা. শফিকুর

সর্বোচ্চ ভোট পেয়ে ফের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

জানা গেছে, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দলটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

এর আগ, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

তবে ডা. শফিকুর রহমান এই নির্বাচনে কত ভোট পেয়েছেন এবং তার নিকটতম কেউ ছিলো কিনা তা প্রকাশ করেনি জামায়াত।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD