জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় রাজনৈতিক নেতাকেও সঙ্গে নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন— “জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নেওয়া হয়েছে। অথচ সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই। এতে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত।”
তিনি আরও প্রশ্ন তোলেন— রাজনৈতিক নেতারা সফরে না গেলে বিএনপি-জামায়াতের কর্মীরা কি আদৌ মাঠে নামতো? তার মতে, এ ধরনের অন্তর্ভুক্তি উল্টো বিরোধী পক্ষকে উসকে দিচ্ছে।
সাবেক এই ছাত্রনেতা অভিযোগ করেন, “বৈষম্য দূর করতে আসা এই উপদেষ্টা পরিষদ বরং নতুন বৈষম্যের উৎপাদন করছে। সরকারের টিকে থাকা এখনো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর।”