দুর্নীতি রোধই সব সংস্কারের পূর্বশর্ত: মঈন খান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, অতীতের সরকারগুলো যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে অন্তত ১০০টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো। তার দাবি, এ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান।

মঈন খান বলেন, দেশের ধনিক শ্রেণিই দুর্নীতি থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, অথচ একটি বিশেষ গোষ্ঠী ক্রমেই ফুলেফেঁপে উঠছে।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ ও আদর্শবান নেতা। তার সততা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি—এমনকি আওয়ামী লীগও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD