নিবন্ধন ও প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
জামায়াতে ইসলামী, নির্বাচন কমিশন, দাঁড়িপাল্লা প্রতীক, রাজনৈতিক দল, নিবন্ধন ফিরে পাওয়া

দীর্ঘ আইনি লড়াই ও জটিলতার পর অবশেষে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে এবং তারা আগের মতোই ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়েছে।

এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি আবারও আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে ফিরছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD