তারেক রহমান কাজ করছেন আগামীর বাংলাদেশ গড়তে”—মির্জা ফখরুল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

আওয়ামী লীগ নামধারী ভয়াবহ ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর ধরে দেশকে শাসন করে বিচার, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের পতনের পর থেকেই এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর চোখে এখন শুধুই আগামীর বাংলাদেশ।”

আজ বুধবার (১৭ জুন) তুরাগ থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে যখন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপড়েন চলছিল, তখনই লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে জাতিকে আশ্বস্ত করেছেন তারেক রহমান। শান্তিপূর্ণভাবে সমাধান করেছেন সংকট—এটাই রাষ্ট্রনায়কচিত নেতৃত্বের প্রতিফলন।”

পাশাপাশি, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যেসব ‘অপকর্ম’ করেছে, তার বিপরীতে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে ভালো কাজ করার আহ্বান জানান মহাসচিব। বলেন,
“কোনো ধরনের দখলদারিত্ব করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, ভালোবেসেই ভোট চাইতে হবে। কারণ, বিএনপি জনগণের দল।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুবদল নেতা ও ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD