শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

ভারতীয় হাইকমিশনে বিএনপির ৩ সংগঠনের স্মারকলিপি প্রদান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সিলর নারপাত সিংয়ের নিকট এ স্মারকলিপি প্রদান করে।

এর আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গসংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিলটি রামপুরা ব্রিজ আসলে বাধা দেয় পুলিশ। সেখান থেকে তিন সংগঠনের মোট ছয়জন ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

এতে উপস্থিত নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়, সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD