নাটোরে মালবাহী ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একজন ট্রাকচালক। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD