শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করেছে ন্যাশনালিস্ট অফ প্রাইভেট মেডিকেল, ব্রাহ্মণবাড়িয়া। মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানী ঢাকার দুরুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় এ আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কবির আহমেদ ভূইয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনিরুল ইসলাম চয়ন এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক। তারা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুস্থতা কামনায় দোয়া করা একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণের মতো উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা একসঙ্গে দোয়া করেন এবং কবির আহমেদ ভূইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু একজন ব্যক্তির সুস্থতা কামনাতেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD