তীব্র শীতে কাপছে রাজশাহী, ১০ ডিগ্রিতে তাপমাত্রা

তীব্র শীতে কাপছে রাজশাহী
নিজস্ব প্রতিবেদক

তীব্র শীতে কাঁপছে রাজশাহী। চলতি মৌসুমে উত্তরের এই জনপদে আজই সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হচ্ছে। পারদ নেমে দাঁড়িয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমের সর্বনিম্ন রেকর্ড।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এতে জেলাজুড়ে শীতের অনুভূতি বেড়েছে কয়েকগুণ।

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার রাজশাহীতে সূর্যাদয় ছিল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু সকাল ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ভোরের আকাশ থেকে নামা ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। সড়কে ফগার লাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে মানুষ কাবু হয়ে গেছে।

আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে শীত বাড়বে।

এছাড়া জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কাছাকাছি হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যাবধান ৯ দশমিক ৭ ডিগ্রি।

এদিকে, শীতকে কেন্দ্র করে সবচেয়ে কষ্টে রয়েছে নিম্ন, মধ্যবৃত্ত খেটে খাওয়া মানুষগুলো। এই মানুষগুলোকে প্রতিদিন শীত ও কুয়াশা মাথায় নিয়ে জীবিকার তাগিদে ঘর ছাড়তে হয়। ইতোমধ্যে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কেনাবেচা বাড়তে শুরু করেছে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের সহকারী তারেক আজিজ জানিয়েছেন, সেখানে বর্তমানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ১০০ শতাংশ।

এমএ

Leave a Reply

scroll to top