শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

রাজশাহীতে শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীতে শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

রাজশাহীর তানোর উপজেলায় শিশু সাজিদকে (২) উদ্ধারে এখনো চলছে এক শ্বাসরুদ্ধকর অভিযান। গত ২১ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়েও শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়নি। শিশুটি মাত্র আট ইঞ্চি ব্যাসের একটি সরু গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম রাকিবুল ইসলাম। তিনি কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জানান, তারা আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন কিছু মাটি গর্তে পড়ে গেছে। তাদের তিনটি ইউনিট বুধবার দুপুর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে। এখনও চলছে।

তিনি আরও জানান, শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা পাইপ দিয়ে অক্সিজেন নিচে নামিয়েছেন। স্কেভেটর দিয়ে খননের কাজ শেষ হয়েছে। তবে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

স্থানীয়রা জানান, গ্রামের পাশের এ জমিটির মালিক কছির উদ্দিন নামের এক ব্যক্তি। এক বছর আগে কছির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন। কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর সেখানে পানি পাননি। তাই নলকূপ বসানো হয়নি। একবছর ধরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়ে ছিল।

বুধবার দুপুরে শিশুটির মা ওই মাঠে ধানগাছের খড় নিতে যান। ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে মাটির ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

তাৎক্ষণিকভাবে তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর স্টেশনের তিনটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এই কঠিন পরিস্থিতিতে শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। একই সাথে গর্তের কাছে স্কেভেটর ব্যবহার করে মাটি খননের কাজ চলছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD