পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেবেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুর ২টার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।