শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ফেসবুকে টিকিট বিক্রির লিংক ছড়ালে ব্যবস্থা নেবে রেলওয়ে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি চলছে। তবে টিকিট বিক্রির নামে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও ভুয়া বা অনুমোদনহীন লিংক ছড়ানো হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রির কোনও সন্দেহজনক লিংক চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। বিশেষ করে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। জিআরপি ও আরএনবির পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।

টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা এড়াতে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে যেকোনও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের কেবল অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণা এড়াতে অপরিচিত লিংকে প্রবেশ না করা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বানও জানানো হয়েছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD