জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, এদিন সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান দলটির মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি তাদের গুরুত্বপূর্ণ অবস্থান ও দিকনির্দেশনা তুলে ধরবে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD