দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেশের চলমান পরিস্থিতি এবং উদ্ভূত প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর আনুমানিক ১২টায় তাঁর এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, আজ ভোরে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকাবহ সংবাদ নেমে আসে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি আজ একজন মহান অভিভাবককে হারাল। তিনি আরও উল্লেখ করেন যে, এই বিদগ্ধ নেত্রীর মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে মর্মাহত।

ধারণা করা হচ্ছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা দেশের সামগ্রিক অবস্থা ও সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে আলোকপাত করতে পারেন।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD