শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে বাসের মালিকসহ নিহত ২, আহত ১০

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে মা এন্টারপ্রাইজের লোকাল ‘মা’ বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাস মা পরিবহন গোপিনাথপুর শরীফপাড়ায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এসময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস লোকাল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে লোকাল বাসটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এসময় বাইসাইকেলআরোহী শামসুল মোড়ল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন লোকাল বাসটির মালিকসহ অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD