জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া বাড়িয়েছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কিলোমিটারপ্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের দক্ষিণ প্রান্ত টেকনাফগামী এবং উত্তর প্রান্ত পঞ্চগড়গামী রুটে উল্লেখযোগ্য ভাড়া বৃদ্ধি হয়েছে। ঢাকা থেকে টেকনাফ রুটে নন-এসি বাসভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং পঞ্চগড় রুটে বেড়েছে ৬০ টাকা।
ভাড়া নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি নির্দিষ্ট সূত্র অনুসরণ করে। এতে প্রতি কিলোমিটার ভাড়া, রুটের দূরত্ব, বাসের আসনসংখ্যা (৫১ সিটের হিসাব) এবং টোল-ফেরি খরচ বিবেচনায় নেওয়া হয়। ৪০ সিটের বাসের ক্ষেত্রে এই হিসাব সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়।
বিভাগীয় শহরভিত্তিক নতুন বাসভাড়া
ঢাকা–চট্টগ্রাম (২৪২ কিমি)
ভাড়া বেড়ে ৭০৪ টাকা (আগে ৬৭০ টাকা)
ঢাকা–রাজশাহী (২৪৭ কিমি)
ভাড়া বেড়ে ৭৩৮ টাকা (আগে ৭০০ টাকা)
ঢাকা–খুলনা (২০৫ কিমি)
ভাড়া বেড়ে ৬৮০ টাকা (আগে ৬৫০ টাকা)
ঢাকা–বরিশাল (১৭১ কিমি)
ভাড়া বেড়ে ৫৯১ টাকা (আগে ৫৬৫ টাকা)
ঢাকা–সিলেট (২৫৭ কিমি)
ভাড়া বেড়ে ৭৪০ টাকা (আগে ৭০০ টাকা)
ঢাকা–রংপুর (৩০৮ কিমি)
ভাড়া বেড়ে ৯১১ টাকা (আগে ৮৭০ টাকা)
ঢাকা–ময়মনসিংহ (১১৬ কিমি)
ভাড়া বেড়ে ৩৩০ টাকা (আগে ৩১৫ টাকা)
অন্যান্য গুরুত্বপূর্ণ রুট
ঢাকা–পঞ্চগড় (৪২৪ কিমি)
নতুন ভাড়া ১,২৪০ টাকা (আগে ১,১৮০ টাকা)
ঢাকা–টেকনাফ (৪৬২ কিমি)
নতুন ভাড়া ১,৩৩৫ টাকা (আগে ১,২৭০ টাকা)
ঢাকা–কক্সবাজার (৩৯৬ কিমি)
নতুন ভাড়া ১,১৪৭ টাকা (আগে ১,০৯০ টাকা)
ঢাকা–কুমিল্লা (১০২ কিমি)
নতুন ভাড়া ৩০৬ টাকা (আগে ২৯০ টাকা)
ঢাকা–বগুড়া (১৯১ কিমি)
নতুন ভাড়া ৫৭৮ টাকা (আগে ৫৫০ টাকা)
এ ছাড়া দেশের দীর্ঘতম রুট দিনাজপুর থেকে টেকনাফ (৮৪৪ কিমি) পথে ভাড়া বেড়ে ২,৪৫৭ টাকা হয়েছে, যা আগে ছিল ২,৩৪০ টাকা।
সরকারের এই সিদ্ধান্তের ফলে পরিবহন খাতে ব্যয় কিছুটা বাড়লেও, সংশ্লিষ্টরা বলছেন—জ্বালানি খরচের সঙ্গে সমন্বয় করতেই এই ভাড়া সমন্বয় করা হয়েছে।