বর্ণিল আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা ভুবন ঐকতানের উদ্যোগে বৈশাখী পুনর্মিলনী ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গান, আবৃত্তি ও স্মৃতিচারণে মুখর ছিল পুরো আয়োজন।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার—ভাত, নানা ধরনের ভর্তা, মাছ ভাজা, দই ও মিষ্টান্ন।
কানিজ গোফরানী কোরায়শী কান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনির চৌধুরী, রোজী আক্তার, ফেরদৌস পারভীন, সেলিনা আফরোজ, গাজী মৈত্রী ইসলাম ও ওস্তাদ প্রদীপ মহন্ত। আবৃত্তি পরিবেশন করেন সুবর্ণা আরেফিন, সমাপিকা হালদার এবং তরুণ আবৃত্তিশিল্পী প্রিয়। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে শ্রোতারা করতালিতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একইসঙ্গে বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ঐতিহাসিক খাপড়া জেল হত্যার শহীদদের প্রতিও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈশাখের আবহে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।