শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

বইমেলায় আলোচনায় আতিকা রহমানের প্রেম ও শুন্যতার কবিতা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এবার বইমেলায় প্রকাশ পেয়েছে তরুণ সাংবাদিক ও লেখক আতিকা রহমানের প্রথম কাব্যগ্রন্থ সংলাপহীন শুন্যতা। বইয়ে বেশিরভাগ কবিতা লেখা হয়েছে প্রেম, প্রাপ্তি অপ্রাপ্তি, নিস্তবদ্ধতা, একাকিত্ব, বিষন্নতা ও প্রকৃতি নিয়ে। অনেক কবিতায় প্রকৃতি ও প্রেমের দারুণ রসায়ন প্রকাশ পেয়েছে।

বই নিয়ে আতিকা রহমান বলেন, প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা পাওয়া না পাওয়ার অনুভুতি আছে, এতে যেমন সুখ আছে দু:খ ও আছে। এসবই আমা কবিতায় উঠে এসেছে। অপ্রাপ্তি, নিস্তব্ধতা ও শূণ্যতায় প্রশান্তি খুঁজে ফিরেছে মন। কবিতায় যেমন প্রকাশ পেয়েছে প্রেম তেমনি ঘৃণার অভিব্যক্তিও ফুটে উঠেছে। কেননা প্রেম মানুষের জীবনে আসার পাশাপাশি, সম্পর্কে মধ্যে ক্রোধ ক্ষোভ ঘৃণাও প্রকাশ পায়। মানুষ যেমন সুখের অনুভুতিতে কবিতা লিখে। তেমনি কষ্ট বা ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে কবিতাল লাইন বেছে নেয়। লেখকদের কাছে অনুভুতি প্রকাশ বা প্রধান অস্ত্র হলো তার কবিতা। আমার কবিতায় কখনো প্রেমে স্বপ্ন রাজ্যে ডুব দিয়ে কখনো উচাটন মন ইচ্ছে ঘুড়ির মতো উড়েছে। কখনোবা ভালোবাসার কাঁটাতারে বিঁধে অকস্মাৎ শুণ্যে ভেসেছে মন। আবার কবিতার লাইনে ক্ষোভ প্রকাশ পেয়েছে। বনলতা প্রেম ছায়াবাজির কারসাজিতে ফিনিক্স পাখির মতো কূল হারিয়েছে। কৃঞ্চগহ্বরে ডুবে গেছে।

কবি কখনো যেন প্রকৃতির প্রেমে পরেছে, কখনোবা মানুষের প্রেমে পরে প্রকৃতির নানা উপাদানকে নিয়ে একসুতোয় গাঁথতে চেয়েছেন মনের কথামালা। প্রেমের কবিতার পাশাপাশি কিছু লেখায় স্পষ্ট ফুটে উঠেছে ঘৃণার অভিব্যক্তি। কবিতাগুলোতে আধুনিক সময়ের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। সমসাময়িক কব্যিক ধারণা ফুটে উঠেছে। সংলাপহীন শুন্যতায় প্রকটভাবে উঠেছে যুগ্মতার ভাষা।

বইয়ের উল্লেখযোগ্য কবিতা হলো, সংলাপহীন শুন্যতা, বিনিদ্র রাতে, পোড়ামন, কৃঞ্চবিল, জন্ম মৃত্যু, কুয়াশার জাল, লাল সূর্যমুখী , মাতাল হরিণ, যুগ্মতার ভাষা, স্বপ্নজাল, ধুসর বসন্ত, বনলতার মনফুল। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশ হয়েছে কাব্যগ্রন্থটি।

আতিকা রহমানের জন্ম নাটোর জেলায়। অর্থনীতিতে অনার্স, মাস্টার্স করেছেন। পেশায় সাংবাদিক। বর্তমানে টেলিভিশন চ্যানেল আরটিভির সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছে। সাংবাদিকতার জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন। কবিতা লেখার পাশাপাশি গল্প ও সমসাময়িক বিষয় প্রবন্ধ লিখেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD