মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে যান। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

তবে বৈঠক শেষে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD