ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলা জেলার সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় ভোলা দক্ষিণ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ২টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র (রামদা), ১ টি চাইনিজ ছুরি এবং ৬টি স্টীল এর পাইপসহ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ (২৬) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD