সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে জোবায়েরপন্থিদের বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

তাবলিগ জামাতের সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে জোবায়েরপন্থিরা।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার ব‍্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইজতেমার মাঠে হামলায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, প্রশাসনের ভেতরে থাকা সাদপন্থিদের সমর্থকরা পরিস্থিতি জটিল করে তুলছে। সরকারকে সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তারা আরও বলেন, একটা ইজতেমা হবে। সাদপন্থিদের ইজতেমা করতে দেওয়া হবে না। দুটি ইজতেমা হবে না। সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না। হত্যা করে তারা জামিন পেয়ে যায়। তারা প্রকাশ্যে হত্যা করলেও প্রকাশ্যে জামিন পেয়ে যায়। তাদের জামিন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD