শেরপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেরপুরের ভাতশালায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন একজন। তাকে শেরপুর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD