হরমুজে অবরোধ প্রত্যাহারের আগে আলোচনা নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালীতে অবরোধ প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের অগ্রগতি বা আলোচনা সম্ভব নয়—এমন বার্তা দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই।
তিনি বলেন, সরাসরি আলোচনার পরিবর্তে ইরান তাদের কিছু পর্যবেক্ষণ ও অবস্থান ইসলামাবাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্ভাব্য আলোচনা বা সমঝোতার ক্ষেত্রে তেহরান একাধিক শর্ত জুড়ে দিচ্ছে।
ইরানের প্রধান শর্ত হলো—হরমুজ প্রণালীতে আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। তেহরানের দাবি, এই অবরোধই সরাসরি আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যও তারা প্রত্যাখ্যান করেছে।
ইরান হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা ও নৌ-অবরোধকে ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে।
সূত্র: আল জাজিরা

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD