চবিতে ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার এক কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম শাওন হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। আটক শাওন শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের সক্রিয় সদস্য এবং পূর্বে ছাত্রদলের এক কর্মীকে মারধরে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে মারধর করে তাকে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যাওয়া হয়। পরে সেন্ট্রাল ফিল্ড থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে আসা হয়। তবে এই পুরো সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন।

শাখা ছাত্রদল কর্মী শামিম বলেন, ফ্যাসিবাদী আমলে চবিতে ছাত্রদলের তেমন কোন অবস্থান ছিলো না। তবে ছাত্রদলের সাথে আমার গোপন আঁতাত ছিলো। এ বিষয়টি শাওন হোসেন জানতো। এরপরে আমাকে মারধর করে এবং ক্যাম্পাসে আসাতেও বাধার সৃষ্টি করে। ওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে। তাকে মারধর করা হয়নি। আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ছাত্রলীগ করতো তা স্বীকার করে।

আহত ছাত্রলীগ কর্মী শাওন বলেন, জুলাইয়ে আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ৯ তারিখের পরে আমি বাড়িতে চলে যাই। এরপর আন্দোলন নিয়ে কোন পোস্ট করিনি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, প্যানিক ডিস অর্ডারের কারণে হার্ট এট্যাকের আশঙ্কা থেকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার
করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD