জাতীয় পার্টির একাংশের সাথে বৈঠকে হাসনাত-সারজিসরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি নেতাদের সাথে বৈঠকের পর এবার জাতীয় পার্টির একাংশ (কাজী জাফর)-এর সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রবিবার (২৭ অক্টোবর) বিকালে ৪টায় ১২ দলীয় জোটের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত আছেন- ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম।

ছাত্র নেতাদের পক্ষে বৈঠকে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আদিব মমিন আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুউদ।

এর আগে গতকাল শনিবার বিকেল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বিএনপির সঙ্গে বৈঠকে বসে সংগঠন দুটি। বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছিলেন ৫ আগস্টের পর যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেটার ধারাবাহিকতা কীভাবে ধরে রাখা যায়, এর জন্য এসব বৈঠক অব্যাহত থাকবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD