শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে এই ব্যাপারে দেশের গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সোচ্চার থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশালের পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্মন্ধে অপপ্রচার করছে, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।

গণমাধ্যমকর্মীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মত কোন মিথ্যা রির্পোট দিবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে আরও জনবান্ধব করতে হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, আগে পুলিশ বাদী হয়ে অনেক মামলা দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে কেস করে না। এখন বাদী হয়ে মামলাগুলো করছেন সাধারণ মানুষ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD