ভোলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই কারবারী আটক

ভোলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই কারবারী আটক
নিজস্ব প্রতিবেদক

ভোলায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার সময় ভোলা সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাইলাকান্দি খালের পূর্ব পাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পৌরসভার ভদ্রপাড়া ৩নং ওয়ার্ডের মো. রুহুল আমিনের ছেলে মো. রাশেদ (৩৫) এবং মো. বাবুলের ছেল মো. মমিন (৩০)।

এদিন রাত সাড়ে ১১টায় ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন ভোলা ডিস্ট্রিক্ট পুলিশ।

পোস্টে উল্লেখ করা হয়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) নাজমুল হাসান সংঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ বাইলাকান্দি খালের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে দুই মাদক কারবারীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

এতে আরও উল্লেখ করা হয়, এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top