শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। শক্তিশালী এই কম্পনের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উভয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এই অঞ্চলে প্রায় ৪৭ লাখ মানুষ বাস করেন।

বিবিসি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত হামবোল্ট কাউন্টির ছোট শহর ক্যালিফোর্নিয়ার ফার্ন্ডেল শহরের কাছে কাছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ভূমিকম্পের পর কোনও মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD