শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর স্টিল খাতে শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব বিএসএমএ’র ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: মাঝখানে কেন ‘ইকবাল’? আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দুষলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী মাঝারি বায়োপিকেও অটুট থ্রিল, মাইকেলের দ্যুতিময় উপস্থিতি হরমুজ ও যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

হরমুজ ও যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। একই তথ্য নিশ্চিত করে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়র্টাস।

প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে পারমাণবিক আলোচনা এগিয়ে নেওয়ার পরিবর্তে সেটিকে সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কমিয়ে আনার পরই পারমাণবিক ইস্যুতে আবার আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে তেহরান।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটির মূল উদ্দেশ্য হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করা, আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত কমানো এবং সরাসরি সংঘর্ষের ঝুঁকি হ্রাস করা। একই সঙ্গে পারমাণবিক ইস্যুকে আপাতত পেছনে রেখে একটি ধাপে ধাপে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এটি বন্ধ বা অচল হয়ে পড়লে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। ফলে এই প্রণালি চালু রাখার প্রশ্নটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গুরুত্বও বহন করে।

তবে ইরানের এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে কি না, সেটিও স্পষ্ট নয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD