‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রীকে বিয়ে দিলেন মেয়ে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নতুন জীবন বাঁধতে চলেছেন টেলি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। গত শুক্রবার সম্পন্ন হয় অভিনেত্রীর বিয়ে।ঠিক যেন ‘মায়ের বিয়ে’ সিনেমার চিত্রনাট্য। যে ছবিতে শ্রীলেখা মিত্রের মেয়ের ভূমিকায় অভিনয় করেন সায়নী ঘোষ। রিল লাইফের সেই ঘটনাই এবার বাস্তবে করে দেখালেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে গরিমা বন্দ্যোপাধ্যায়।

মল্লিকা ব্যানার্জির বিয়েতে তার মেয়ের অংশগ্রহণ ও অভিনেত্রী কন্যার হবু বাবার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার মুহূর্ত মন কাড়ে সবার। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে বিয়ের সাজে সেজে উঠেছেন মল্লিকা। চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধুরা তার সঙ্গে।

এ সময় মল্লিকার সঙ্গে তার মেয়ের সাবলীল উপস্থিতি মন কাড়ে দর্শকদের। মায়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস, কোলে তুলে শুভদৃষ্টি পর্ব, হবু বাবা ও মা কে নিয়ে ফটোসেশন- সবকিছুতেই মেয়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে।

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন মল্লিকা। সেখানে ভিডিওর ওপরে ক্যাপশনে লেখেন, ‘মা বাবা ও মেয়ে, আদুরে ফ্রেম।’

১৫ বছর আগে প্রথম বিয়ে করেন মল্লিকা। সে সংসারে আলো করে আসে মেয়ে গরিমা। কিন্তু মেয়ের বয়স যখন নয়, তখন মল্লিকা জানতে পারেন তার স্বামী পরকীয়ায় জড়িয়েছেন।

এরপর বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। দীর্ঘ সময় ১৫ বছর মেয়েকে নিয়ে একাই জীবন কাটিয়েছেন। অবশেষে ‘সিঙ্গেল মাদার’ জীবনের ইতি টেনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD